Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৭ এইআরও সাসপেন্ড বঙ্গে

কর্তব্যে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের সাত এইআরও-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠিও দিয়েছে তারা।

৭ এইআরও সাসপেন্ড বঙ্গে
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্তব্যে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের সাত এইআরও-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠিও দিয়েছে তারা। ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, সামশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতীশ‌ দাস, সূতির শেখ মুর্শিদ আলম এবং ডেবরার দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, পালটা চিঠি দিচ্ছে রাজ্য সরকার। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেন এমন কঠোর পদক্ষেপের নির্দেশ, সেটাই জানতে চাওয়া হচ্ছে চিঠিতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ