Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৪১ জন শহিদ স্বাধীনতা সংগামীকে শ্রদ্ধার্ঘ্য ৬৬ পল্লীর পুজোর, শিবমন্দিরে গাঙ্গৌর ফেস্টিভ্যাল

দুর্গা পূজার বাকি আর ১৬ দিন। ইতিমধ্যেই নিজেদের মণ্ডপ ক্রমশ সাজিয়ে তুলছেন শহরের নামীদামি থেকে অনামী পূজাগুলি। দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো রাসবিহারী সংলগ্ন ৬৬ পল্লী।

৪১ জন শহিদ স্বাধীনতা সংগামীকে শ্রদ্ধার্ঘ্য ৬৬ পল্লীর পুজোর, শিবমন্দিরে গাঙ্গৌর ফেস্টিভ্যাল
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৮
Prefer us on Google

অনুভব সেনগুপ্ত, ২৯সেপ্টেম্বর: দুর্গা পূজার বাকি আর ১৬ দিন। ইতিমধ্যেই নিজেদের মণ্ডপ ক্রমশ সাজিয়ে তুলছেন শহরের নামীদামি থেকে অনামী পূজাগুলি। দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো রাসবিহারী সংলগ্ন ৬৬ পল্লী। এই পুজো এবার উৎসর্গ করা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে। সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা হাসতে হাসতে দেশের জন্য ফাঁসি কাঠে নিজেদের জীবন বলি দিয়েছেন। আর তাই এই পুজোর থিমের ট্যাগলাইন করা হয়েছে ‘তোমার পরে ঠেকাই মাথা’। মূলত স্বাধীনতা সংগ্রামী যে ৪১ জন বাঙালী ফাঁসি কাঠে ঝুলেছিলেন দেশের জন্য, তাদের জীবন নিয়েই তৈরি হচ্ছে এবারের দক্ষিণ কলকাতার এই নামী পুজোর মন্ডপ। এখানে তুলে ধরা হয়েছে ১৯০৪ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত স্বাধীনতার অগ্নিযুগের কথা। একদিকে যেমন ৪১ জন স্বাধীনতা সংগ্রামীদের কথা থাকছে তেমনি থাকছে ভারতের জাতীয় পতাকার বিবর্তনের কাহিনীও। বন্দেমাতরম্ এর দেড়শ বছর পূর্তিতে দেশের বীর যোদ্ধাদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে এই পুজো। শিল্পী সৌম্য লাহার তুলির টানে জীবন্ত হয়ে উঠছে স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রামের কাহিনী। সৌম্যর সঙ্গে এই পুজোয় রয়েছেন শিল্পী পার্থ মাইতি এবং সুমন্ত আদিত্য। 

Advertisement

দক্ষিণ কোলকাতার আরও একটি নাম করা পুজো লেকরোড সংলগ্ন শিব মন্দির। ৯০ বছরে পড়েছে এই পুজো। শিব মন্দিরের দুর্গোৎসবের থিমে জায়গা করে নিয়েছে আরো একটি উৎসব। এই পূজার মন্ডপ সেজে উঠছে রাজস্থানের গাঙ্গৌর ফেস্টিভ্যালের অনুকরণে। গোটা মন্ডপ ভরে উঠছে রাজস্থানী কারুকার্যে। শিল্পীর তুলি রঙের টানে এই মন্ডপের ভেতরে সেজে উঠছে রাজস্থানের বিভিন্ন লোক গাথার টুকরো চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ