হায়দরাবাদ: দেশজুড়ে ১০২ কোটি টাকার সাইবার প্রতারণা। ভূতুড়ে সিম ব্যবহার করেই সাধারণ মানুষের টাকা হাতানোর ফাঁদ পেতেছিল প্রতারকরা। সেই ঘটনার তদন্তে নেমে গত সাতদিন ধরে ১৩টি রাজ্যে তল্লাশি অভিযান চালাল হায়দরাবাদ সাইবার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জন।

এই অভিযানে পোশাকি নাম ‘অক্টোপাস ৩.০’। হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জানার জানিয়েছেন, ভূতুড়ে সিম নেটওয়ার্কের পর্দাফাঁস করতে ১৮টি টিমকে ময়দানে নামানো হয়েছিল। মূল লক্ষ্য ছিল, অনলাইন প্রতারণার জন্য ব্যবহৃত সিমের সাপ্লাই চেইন নষ্ট করে দেওয়া। তদন্তে নেমে এমন ১ হাজার ১৯৪টি ভূতুড়ে সিমের হদিশ মেলে। তার মধ্যে ৫৪৪টি বাজেয়াপ্ত করেছে সিটি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন (সিসিপিএস)। তদন্তকারীরা তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্র, দিল্লি, হরিয়ানা, গুজরাত সহ একাধিক রাজ্যে হানা দেন। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট অব সেল (পিওএস)-এর সঙ্গে যুক্ত এজেন্টরাই মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) প্রক্রিয়ায় ই-কেওয়াইসির সময় অনিয়ম করতেন। ক্রেতার অজান্তেই তাঁর নথি ব্যবহার করে অতিরিক্ত সিম তুলে নিতেন। তারপর সেগুলি ই-সিমে রূপান্তরিত করে বিদেশে পাচার করে দেওয়া হত। প্রযুক্তির ব্যাপারে খুব একটা সচেতন নন, এমন মানুষজনকে টার্গেট করত এই চক্র।