বেজিং, ৪ ডিসেম্বর: বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর-পশ্চিম প্রান্তের জিনজিয়াং প্রদেশ। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৬.০। এমনই জানানো হয়েছে সরকারি সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি)-এর তরফে।

জানা গিয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ৩টে ৪৪ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে, আতঙ্ক জাগিয়ে এদিন ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।