Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াবাগানে ব্যবসায়ীর থেকে ৬ লক্ষ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩

ডাকাতি কলকাতার জোড়াবাগান থানা এলাকায়। মঙ্গলবার রাত সাতটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানার রবীন্দ্র সরণিতে। অভিযোগ, কার্যত জলের দরে ছোলার বেসন বিক্রির টোপ দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৬ লক্ষ টাকা লুট করে ছ’জনের ডাকাত দল।

জোড়াবাগানে ব্যবসায়ীর থেকে ৬ লক্ষ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকাতি কলকাতার জোড়াবাগান থানা এলাকায়। মঙ্গলবার রাত সাতটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানার রবীন্দ্র সরণিতে। অভিযোগ, কার্যত জলের দরে ছোলার বেসন বিক্রির টোপ দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৬ লক্ষ টাকা লুট করে ছ’জনের ডাকাত দল।

Advertisement

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, জোড়াবাগান এলাকার ব্যবসায়ীকে সস্তায় বেসন বিক্রির টোপ দিয়ে প্রথমে ডেকে পাঠায় দুষ্কৃতী দলটি। সেখানে গিয়ে ছোলার নমুনা দেখার পর ওই ব্যবসায়ীর পছন্দ হয়। ১০ টন ছোলা কেনার জন্য ব্যবসায়ীর নগদ ৬ লক্ষ টাকা দরকার ছিল। কিন্তু ব্যবসায়ীর সঙ্গে অত টাকা ছিল না। ফলে তিনি বড়বাজারে টাকা আনতে যান। রাতে টাকা নিয়ে ফেরার পর জনা ছয়েকের এক দুষ্কৃতী ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে সঙ্গে থাকা ৬ লক্ষ টাকা লুট করে বলে অভিযোগ। 
রাতেই ব্যবসায়ী স্থানীয় জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে জোড়াবাগান থানার পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে তদন্তে নামে। তদন্তে নেমে রাতভর অভিযান চালিয়ে কলকাতা পুলিশ অরবিন্দ সরণি এবং আহেরী টোলা থেকে এখন পর্যন্ত মোট ৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, শিবম গুপ্তা (২২), অক্ষয় গুপ্তা (২৮), প্রকাশ মিশ্র (৩১)। ধৃতদের কাছ থেকে পুলিশ আপাতত আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ