Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুর শহর সৌন্দর্যায়নে ৫৫ লক্ষ টাকা বরাদ্দ, রাস্তায় বসবে ডিভাইডার

বুনিয়াদপুর শহর সৌন্দর্যায়নে ৫৫ লক্ষ টাকা বরাদ্দ, রাস্তায় বসবে ডিভাইডার
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বুনিয়াদপুর শহরে জাতীয় ও রাজ্য সড়কে ৫৫ লক্ষ টাকা বরাদ্দে সৌন্দর্যায়নের কাজ হবে। বুনিয়াদপুর শহরের চৌপথি,বাসস্ট্যান্ড,পীরতলা এবং রশিদপুর এলাকা ব্ল্যাকস্পষ্ট হিসেবে চিহ্নিত হয়েছে। ৫১২ নং জাতীয় সড়ক ও রাজ্য সড়কে ডিভাইডার না থাকায় প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। গঙ্গারামপুর মহকুমার ব্যস্ততম শহরের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে উদ্যোগী হল পুরসভা। গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে বুনিয়াদপুর শহরকে সাজিয়ে তোলা হবে। বুনিয়াদপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে,শহরের রশিদপুর থেকে সরাইহাট ৫১২ নং জাতীয় সড়ক ও বুনিয়াদপুর চৌপথি থেকে নারায়ণপুর পর্যন্ত রাজ্য সড়কের উপরে কংক্রিটের ডিভাইডার তৈরি করে গাছ লাগানো হবে। ইতিমধ্যে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করবে বুনিয়াদপুর পুরসভা কর্তৃপক্ষ। পুর প্রশাসক কমল সরকার বলেন, বুনিয়াদপুর শহরকে সাজিয়ে তোলার জন্য গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যায়ন হবে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় ও রাজ্য সড়কের উপরে ডিভাইডার তৈরি করে শহরে বৃক্ষরোপণ করা হবে। এতে সৌন্দর্যায়নের পাশাপাশি শহর সবুজ হয়ে উঠবে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী। জানা গিয়েছে, শহরের পীরতলা এলাকায় মাঝেমধ্যে পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে সড়কে ডিভাইডার জরুরি। সেইসঙ্গে ফুটপাতও দরকার। শহরের বাসিন্দা অনন্ত মণ্ডল বলেন, শহরে যানজট বাড়ছে। যেখানে-সেখানে টোটো দাঁড়িয়ে থাকছে। হাঁটাচলার মতো জায়গা থাকছে না। শহরে ফুটপাত নেই কোনও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ