Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনিভাবে বাজার থেকে ৫২ লক্ষ তুলে ধৃত

বেআইনিভাবে বাজার থেকে ৫২ লক্ষ তুলে ধৃত
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে বাজার থেকে বেআইনিভাবে ৫২ লক্ষ ৭৯ হাজার টাকা তুলেছিলেন। এই অভিযোগে সোমবার রাতে অনিল পান্ডে নামে এক ব্যক্তিকে বরানগর থেকে গ্রেপ্তার করল পুলিস। সেবির অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশালে সেবির বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

বিশেষ সরকারি কৌঁসুলি যামিনীরঞ্জন ঘোষ এদিন জানান, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সেবির নির্দেশিকা না মেনে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেবির তরফে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিস। এদিন ধৃতের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। যদিও সেই আর্জি খারিজ করে দেন বিচারক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ