Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০ জন ভোটারের নাম দুই কেন্দ্রে, দাবি পঞ্চায়েত সদস্যের

প্রায় ৫০ জন ভোটারের নাম দুটি বিধানসভা কেন্দ্রে! অনেকে মৃত হলেও নাম রয়েছে তালিকায়। তালিকার সঙ্গে নাম মেলাতে গিয়ে এমন সব তথ্য উঠে আসছে বলে দাবি করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত।

৫০ জন ভোটারের নাম দুই কেন্দ্রে, দাবি পঞ্চায়েত সদস্যের
  • ৭ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: প্রায় ৫০ জন ভোটারের নাম দুটি বিধানসভা কেন্দ্রে! অনেকে মৃত হলেও নাম রয়েছে তালিকায়। তালিকার সঙ্গে নাম মেলাতে গিয়ে এমন সব তথ্য উঠে আসছে বলে দাবি করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত। বৃহস্পতিবার বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ২৩৪ নম্বর সংসদে বাসিন্দাদের ভোটার কার্ড খতিয়ে দেখার কাজ শুরু করেন তিনি। গরমিলের কথা বিডিও ও মুখ্যমন্ত্রীকে লিখিত জানানো হবে বলে জানান মনোজিত। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার বছরে সংসদের প্রায় ৫০ জন ভোটার অন্য বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটার কার্ড নিয়ে গিয়েছেন। নতুন বিধানসভা কেন্দ্রে সরানোর পরও দেখা যাচ্ছে তাঁদের অনেকের নাম পুরনো লিস্টে রয়ে গিয়েছে। মনোজিৎ জানান, তালিকা তৈরি করে দল ও প্রশাসনকে দেওয়া হবে। 
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। তিনি বলেন, সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আসলে তৃণমূল এই ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে নির্বাচন পার করেছে বহুবার। হবিবপুর ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ