Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইথানল প্রকল্পে চার হাজার কোটির ভরতুকি

ইথানল মিশ্রিত পেট্রল বিতর্কে তোলপাড় গোটা দেশ। আঙুল উঠেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির দিকেও। এর মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।

ইথানল প্রকল্পে চার হাজার কোটির ভরতুকি
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রল বিতর্কে তোলপাড় গোটা দেশ। আঙুল উঠেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারির দিকেও। এর মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ইথানল প্রকল্পের জন্য নেওয়া ঋণের সুদে বড়োসড়ো ছাড়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভরতুকির পরিমাণ প্রায় ৪ হাজার ৬৮৭ কোটি টাকা। সোমবার রাজ্যসভায় জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে নাবার্ডের মাধ্যমে ২ হাজার ৭৫ কোটি টাকা প্রদান করেছে সরকার। জানা গিয়েছে, ঋণের ক্ষেত্রে ৫ বছর ধরে সুদের উপর বার্ষিক ৬ শতাংশ ভরতুকি বা মোট সুদের ৫০ শতাংশ বহন করবে সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ