Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ পড়ুয়ার

মর্মান্তিক ঘটনা। বৃন্দাবনের চৈতন্য বিহারে একটি আবাসিক সংস্কৃত স্কুলের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল চার পড়ুয়ার

ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ পড়ুয়ার
  • ৭ অক্টোবর, ২০২৬ ১৩:৫০
Prefer us on Google

উত্তরপ্রদেশ, ৭ অক্টোবর: মর্মান্তিক ঘটনা। বৃন্দাবনের চৈতন্য বিহারে একটি আবাসিক সংস্কৃত স্কুলের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল চার পড়ুয়ার। পাশাপাশি এই ঘটনায় আরো এক পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, স্কুল চত্বরে প্রায় ১২ থেকে ১৪ ফুট গভীর একটি ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই কারণে প্রথমে মোটরের সাহায্যে জল বের করে আনা হয়। এরপর বাকি জল ও পলি পরিষ্কার করতে জলাধারের ভিতরে নামেন এক পড়ুয়া। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওই পড়ুয়াকে উদ্ধার করার জন্য আরো চার পড়ুয়া একে একে ট্যাঙ্কটির মধ্যে নামে। কিন্তু তাঁরাও সেখানে অসুস্থ হয়ে পড়েন। দেরি না করে পাঁচজনকেই জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেত কর্মরত চিকিৎসক চার পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে আরেক পড়ুয়া রুদ্র বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উপর নজর রাখতে তাকে উন্নত পর্যবেক্ষণের জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। ওই গুরুকুলের প্রয়োজনীয় স্বীকৃতি ছিল কী না এবং কেন পড়ুয়াদের দিয়ে ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করানো হয়েছিল, পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কী  না সবই তদন্তের আওতায় থাকবে। সেইসঙ্গে পুলিশ আরো জানায়, স্কুল চত্বরে থাকা সিসিটিভিও খতিয়ে দেখা হবে। মৃত পড়ুয়াদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর এলাকার অন্যান্য গুরুকুলেও নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ