লন্ডন: প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া। পরে সেই পথে হাঁটে পর্তুগালও। এতদিন পর্যন্ত ইজরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল ব্রিটেন, কানাডার মতো দেশগুলি। রবিবার কয়েক দশকের বিদেশ নীতিতে বদল আনল তারা। তবে এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, এর ফলে প্যালেস্তাইনের চরমপন্থীরা আরও সক্রিয় হয়ে উঠবে। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, ‘দুই দেশে শান্তি ফেরানোর আশায় আজ থেকে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হল।’ চার দেশের দেখানো পথে হেঁটে শীঘ্রই ফ্রান্স, বেলজিয়ামের মতো কয়েকটি দেশও প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।



