Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ৩৮টি স্বাস্থ্যকেন্দ্র

কোচবিহার জেলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। পরিকাঠামো নির্মাণ করে আরও বেশি সংখ্যক গ্রামীণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার কোচবিহার জেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে ৩৪টি হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, তিনটি ব্লক পাবলিক হেলথ ইউনিট (বিপিএইচইউ) ও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।

কোচবিহার জেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ৩৮টি স্বাস্থ্যকেন্দ্র
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। পরিকাঠামো নির্মাণ করে আরও বেশি সংখ্যক গ্রামীণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার কোচবিহার জেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে ৩৪টি হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, তিনটি ব্লক পাবলিক হেলথ ইউনিট (বিপিএইচইউ) ও একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকগুলি নির্মাণের জন্য ৬৩ লক্ষ টাকা করে খরচ করা হবে। বিপিএইচইউগুলির জন্য প্রায় ৬৬ লক্ষ টাকা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির জন্য দেড় কোটি টাকা খরচ করা হবে। জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, জেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে হেলথ সেন্টার গড়ে তোলা হবে। জেলা পরিষদ এই কাজ করবে। জুন-জুলাইয়ের মধ্যে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। ২৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি কোচবিহার-১ ব্লকের চিলকিরহাটে গড়ে তোলা হবে। জেলার ১২টি ব্লকের মধ্যে ন’টি ব্লকে বিপিএইচইউ রয়েছে। এবার সিতাই, শীতলকুচি ও মাথাভাঙা-১ ব্লকে আরও তিনটি গড়ে তোলা হবে। জেলায় হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক রয়েছে ৫৩২টি। দিনহাটা-১ ও ২, কোচবিহার-১ ও ২, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জে এই ৩৪টি গড়ে তোলা হবে। যাতে গ্রামীণ মানুষ খুব সহজেই নিজের এলাকায় প্রাথমিক চিকিৎসার পরিষেবা পান। 

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রীকুমার আড়ি বলেন, এগুলি গড়ে উঠলে জেলার গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত হবে একথা বলার অপেক্ষা রাখে না। আরও বহু মানুষ উপকৃত হবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ