Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বালি, পাথরে ৩৩ শতাংশ রাজস্ব বৃদ্ধি

গত বছরের তুলনায় চার মাসে বালি, পাথর, কয়লা বাবদ রাজ্যের রাজস্ব আদায় বাড়ল প্রায় ৩৩ শতাংশ।

বালি, পাথরে ৩৩ শতাংশ রাজস্ব বৃদ্ধি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের তুলনায় চার মাসে বালি, পাথর, কয়লা বাবদ রাজ্যের রাজস্ব আদায় বাড়ল প্রায় ৩৩ শতাংশ। গত বছর এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এই খাতে রাজস্ব আদায় হয়েছিল ৪২৮ কোটি ২০ লক্ষ টাকা। যা এবছর বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭ কোটি ৮২ লক্ষ টাকায়। অর্থাৎ, আয় বেড়েছে ১৩৯ কোটি ৬২ লক্ষ টাকা। এক্ষেত্রে বীরভুমের পাশাপাশি রাজস্ব বেড়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দুই বর্ধমানেও। বীরভুমে রাজস্ব আদায় হয়েছে ২৩৫ কোটি টাকা। এছাড়া ঝাড়গ্রামে ৭০ কোটি ৩৫ লক্ষ, পূর্ব বর্ধমানে ৫৬ কোটি ১২ লক্ষ টাকা, পশ্চিম বর্ধমানে ৫৯ কোটি টাকা এবং বাঁকুড়ায় ৫৩ কোটি ৬ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ