Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুরে গ্রেপ্তার টোটো চুরি চক্রের ৩

সিঙ্গুরে গ্রেপ্তার টোটো চুরি চক্রের ৩
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুর থানার পুলিসের তৎপরতায় ধরা পড়ল টোটো চুরির চক্র। পুলিস একাধিক টোটো সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিসের দাবি, একটি সংগঠিত চক্র টোটো চুরি করছে। সেই চক্রকে দ্রুত ভাঙাই হবে প্রথম কাজ। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম স্বপন শিকদার, বিকি সাউ ও লোকনাথ সাউ। স্বপনের বাড়ি দাদপুর। বিকি ও লোকনাথ ব্যান্ডেলের বাসিন্দা। স্বপনকে গ্রেপ্তার করেই বিকি ও লোকনাথের হদিশ মেলে। তাদের হেফাজত থেকে চোরাই টোটো বাজেয়াপ্ত হয়েছে। স্বপনকে বুধবার চন্দননগর আদালতে পেশ করা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিঙ্গুর থেকে লাগাতার টোটো চুরির অভিযোগ জমা পড়ছিল। এরপরেই সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ একাধিক বিশেষ দল তৈরি করে তদন্তে নামেন। সেই তদন্তের সূত্রেই দাদপুরের বাসিন্দা স্বপন শিকদারের হদিশ মেলে। তাকে গ্রেপ্তার করে দীর্ঘ জিজ্ঞাসাবাদে চুরি চক্রের আরও একাধিক সদস্যের খোঁজ মেলে। সেই সূত্র ধরেই বুধবার সকালে ব্যান্ডেলে অভিযান চালায় সিঙ্গুর পুলিস। মানসপুর এলাকার একটি বাড়ি থেকে বিকি ও লোকনাথ ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক চোরাই টোটো উদ্ধার করা হয়। সুদীপ্ত সাধুখাঁ বলেন, সিঙ্গুর এলাকা থেকে টোটো চুরি বন্ধ করার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। তাতে প্রাথমিক সাফল্য মিলেছে। আমরা আরও তদন্ত করছি। এদিকে, গোটা ঘটনায় সিঙ্গুর থানার পুলিসের তৎপরতার প্রশংসা করেছেন গ্রামীণ পুলিসের কর্তারা।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ