Bartaman Logo
১০ জুন, ২০২৬

মাথা মুড়িয়ে মহিলাকে মার! ধৃত ৩

দুই হাত পিছমোড়া করে বাঁধা। পায়েও দড়ি। এভাবেই রাস্তার পাশে নর্দমার কালভার্টে ফেলে এক মহিলাকে বেধড়ক মারধর। এখানেই শেষ হয়, আক্রান্ত মহিলার মাথা ন্যাড়াও করে দেওয়া হয়।

মাথা মুড়িয়ে মহিলাকে মার! ধৃত ৩
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: দুই হাত পিছমোড়া করে বাঁধা। পায়েও দড়ি। এভাবেই রাস্তার পাশে নর্দমার কালভার্টে ফেলে এক মহিলাকে বেধড়ক মারধর। এখানেই শেষ হয়, আক্রান্ত মহিলার মাথা ন্যাড়াও করে দেওয়া হয়। ত্রিপুয়ার এমন মধ্যযুগীয় বর্বরতায় অভিযোগের আঙুল উঠেছে কয়েকজন মহিলার বিরুদ্ধে। গোমতী জেলার উদয়পুরের ভাঙ্গারপাড় এলাকায় গত শুক্রবারের এই ঘটনায় পুলিস তিন অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে। এই বর্বরতার ভিডিও সামনে আসতেই বিভিন্ন মহল নিন্দায় সরব হয়েছে।  জানা গিয়েছে, ‘চরিত্রহীন’ তকমা দিয়ে ওই মহিলার উপর এহেন নির্যাতন চালানো হয়।  ওই মহিলার প্রতি শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়র বিতশ্রদ্ধ। এমনই দাবি করে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও আক্রান্তর দাবি, শাশুড়ির সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঝামেলা ছিল। সেজন্য স্থানীয়রা এভাবে তাঁর হাত পা বেঁধে, মাথা ন্যাড়া করে, মুখে ড্রেনের নোংরা লাগিয়ে গলায় জুতার মালা ঝুলিয়ে দেন। তিনি ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। নিগ্রহের ঘটনার ভিডিও সামনে আাসার পর নড়েচড়ে বসে পুলিস। গোমতী জেলার পুলিস সুপার  কিরণ কুমার কে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। আরকেপুর থানার পুলিস একটি মামলা দায়ের হয়েছে।  ধৃতরা হলেন- মঞ্জু রানী দাস (৬০), পুতুল রানী দাস (৫০) এবং হামিদা বানু (৬০)। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ