Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

আইআইটির ক্যাম্পাসিং থেকে বাদ ২২টি তথ্য-প্রযুক্তি সংস্থা

ক্যাম্পাসিংয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ পড়ুয়াদের চাকরি দিতে পারেনি

আইআইটির ক্যাম্পাসিং থেকে  বাদ ২২টি তথ্য-প্রযুক্তি সংস্থা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ক্যাম্পাসিংয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ পড়ুয়াদের চাকরি দিতে পারেনি। সেই কারণেই এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি (আইআইটি)-র প্লেসমেন্ট কমিটি ২২টি প্রথম সারির তথ্য-প্রযুক্তি সংস্থাকে ক্যাম্পাসিং থেকে বাতিল করেছে। দেশের সবক’টি আইআইটিতে এই শর্ত প্রযোজ্য হবে। চলতি বছরে যে যে পড়ুয়া স্নাতক হচ্ছেন, তাঁদের চাকরি দেওয়ার ব্যাপারে যে যে সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের বিষয়টি প্লেসমেন্ট কমিটি সমীক্ষা করে। ১৫ সেপ্টেম্বর ছিল রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন। সেই রিপোর্ট পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংস্থাগুলিকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এদিকে প্লেসমেন্ট কমিটির সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক বলেন, মূলত অসহযোগিতার কারণেই ওই কোম্পানিগুলিকে আগামী দুই প্লেসমেন্ট সেশনে বাতিল করা হয়েছে। সূত্রের খবর, তালিকাভুক্ত ওই সংস্থাগুলির মধ্যে নামজাদা ‘ওরাকল’ও রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ