আরও ৩ সপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ জন সাংসদ
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই নিয়ে পঞ্চমবার। কোন দলে আছেন, বর্তমান অবস্থান কী, সেটা জানাতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও তিনসপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ জন সাংসদ। মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। কেননা এর আগে লোকসভার স্পিকার যে সময়সীমা দিয়েছিলেন, তা শেষ হয় এদিনই। স্বাভাবিকভাবেই শেষদিনে রাতে চিঠি পাঠানো হয়েছে লোকসভার সচিবালয়ে। 

Advertisement

কালী পুজো, দেওয়ালি, ছটপুটো, জগদ্ধাত্রী পুজো প্রভৃতি নিয়ে আরও এক দফা উৎসব পর্বে সাংসদরা এখন ব্যস্ত। তাই আরও তিন সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এর আগে সাতদিন, তিনসপ্তাহ, একমাস, ১৪ দিন সময় নিয়েছেন এনসিপিআই সাংসদরা। রাজনৈতিক মহল মনে করছে, এনডিএ শরিক হিসাবে রয়েছেন এনসিপিআই সাংসদরা। আসন্ন শীতকালীন অধিবেশনে এনসিপিআই সাংসদদের প্রয়োজন হবে শাসক দল বিজেপির। বিশেষত, সংসদে একাধিক বিল পাশের ক্ষেত্রে সাংসদদের সমর্থন প্রয়োজন রয়েছে।