Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অপরাধ দমনে গতি আনতে চন্দননগর কমিশনারেটের ২ বিশেষ বাহিনী

বিপন্ন নাগরিকদের দ্রুত নিরাপত্তা দেওয়া এবং পুলিশের টহলদারি বাড়াতে দু’টি বিশেষ দল তৈরি করা হল। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে চেতক নামে একটি টহলদারি বাহিনী ও ব্রাভো নামে বাইক বাহিনী তৈরি করা হয়েছে।

অপরাধ দমনে গতি আনতে চন্দননগর কমিশনারেটের ২ বিশেষ বাহিনী
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিপন্ন নাগরিকদের দ্রুত নিরাপত্তা দেওয়া এবং পুলিশের টহলদারি বাড়াতে দু’টি বিশেষ দল তৈরি করা হল। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে চেতক নামে একটি টহলদারি বাহিনী ও ব্রাভো নামে বাইক বাহিনী তৈরি করা হয়েছে। শনিবার চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে ওই বাহিনীর উদ্বোধন হয়েছে। সেখানে পুলিশ কমিশনার সুনীল যাদব, জেলাশাসক খুরশিদ আলি কাদরী সহ একঝাঁক বিধায়ক ছিলেন। জানা গিয়েছে, চেতক বাহিনী ২৫টি গাড়ির বহর নিয়ে তৈরি হয়েছে। অন্যদিকে, ব্রাভো বাহিনীতে আছে ২১টি বাইক। বস্তুত ওই দু’টি বাহিনীই ‘কুইক রেসপন্স’ টিম হিসাবে কাজ করবে। যা আধুনিক সময়ের জন্য খুবই জরুরি। এক পুলিশ কর্তা বলেন, বর্তমান সময়ে বিপন্ন মানুষ মোবাইল থেকে ফোন করেন। অর্থাৎ দ্রুত তিনি সমস্যার কথা জানাতে পারেন। সেই নিরিখে পুলিশ যদি গতিশীল না হয় তাহলে সমস্যা প্রতিরোধ কঠিন। এই বাস্তবতার দিকে নজর রেখেই নতুন বাহিনী তৈরি হয়েছে। যদিও টহলদারি ভ্যান ও বাইক টিম পুলিশের ছিলই। সেটিকেই পরিকাঠামোগতভাবে উন্নত করা হয়েছে। পুলিশ কমিশনার সুনীল যাদব বলেন, নজরদারি বৃদ্ধি, অপরাধ দমনে প্রতিরোধ ব্যবস্থার লক্ষ্যে দুই বাহিনী কাজ করবে। কমিশনারেটের সাতটি থানা এলাকায় দুই বাহিনী মোতায়েন থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ