Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২

মৃতদেহ দাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায়।

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

কৃষ্ণনগর: মৃতদেহ দাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায়। মৃতদের নাম পুতুল মণ্ডল (৩২) এবং কাজল বিশ্বাস (৪০)। এই দুর্ঘটনায় আরও ২৯ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার বেলা বারোটা নাগাদ হাঁসখালির হলদিপাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডল (৬৫) মারা যান। সন্ধ্যা সাতটা নাগাদ মৃতের পরিবারের লোকজন দেহ নিয়ে নবদ্বীপ শ্মশানে আসেন। গভীর রাতে মৃতদেহ দাহ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। কোতোয়ালি থানার অন্তর্গত দেপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। যার জেরে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুতুল মণ্ডল এবং কাজল বিশ্বাসের। জানা গিয়েছে, মৃত শান্তিরামের পুত্রবধূ ছিলেন পুতুল।
শান্তিরাম মণ্ডলের ছেলে মনোজিৎ বলেন, ‘আমরা দেহ দাহ করে ফিরছিলাম। গাড়ির চালক নেশাগ্রস্ত ছিলেন। ওনাকে গাড়ি চালাতে নিষেধ করেছিলাম। কিন্তু আমার কথা শোনেননি। মাঝ রাস্তায় গাড়িটি গাছে ধাক্কা মারে। তারপরে সেটি উল্টে যায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ