Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত ২

ফরাক্কার শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার হল।

ফরাক্কায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত ২
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: ফরাক্কার শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার হল। ধৃত জালাল শেখ ও অসীম শেখের বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) ও ফরাক্কা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। বাজেয়াপ্ত মাদকের দাম প্রায় পৌনে দু’কোটি টাকা।

Advertisement

পুলিশের দাবি, ধৃতরা মালদহ থেকে ওই মাদক হাতবদল করতে নিয়ে যাচ্ছিল। তাদের কোথায় এবং কাকে ওই ব্রাউন সুগার হাতবদল করার কথা ছিল, তা পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। ধৃতদের শনিবার বহরমপুরে বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন বলেন, বাসস্ট্যান্ডের কাছে দুই যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালায়। তাদের হেপাজত থেকে ১কেজি ৭০০গ্রাম মাদক পাওয়া গেলে দু’জনকেই গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদক পরীক্ষায় ব্রাউন সুগার বলে প্রমাণিত হয়েছে। 
পুলিশ জানিয়েছে, ওইদিন বিকেলে শঙ্করপুরে বাসস্ট্যান্ডের কাছে ওই দুই যুবক বাসের অপেক্ষা করছিল। তাদের সঙ্গে দু’টি ট্যুরিস্ট ব্যাগ ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটকে তল্লাশি চালায়। তখনই ব্যাগ থেকে একাধিক প্যাকেটে মোড়া বস্তু পাওয়া যায়। পলিথিনের প্যাকেটে প্রায় এক কেজি ৭০০গ্রাম ব্রাউন সুগার ছিল।
দুই যুবক মালদহ থেকে সড়কপথে ফরাক্কায় এসেছিল। বাস বদলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ যাতে সন্দেহ না করে, সেজন্যই তারা এই পন্থা অবলম্বন করে। কিন্তু পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জঙ্গিপুর মহকুমাজুড়ে লাগাতার জাল নোট, গাঁজা ও মাদক কারবারিরা ধরা পড়ছে। এই বেআইনি কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন গোয়েন্দারা।
ফরাক্কা থানার এক তদন্তকারী আধিকারিক বলেন, আগাম খববের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেপাজতে নিয়ে ফের জেরা করা হবে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ