Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি থেকে ১৮৩ কর্মীর তৃণমূলে যোগ

বীজপুর বিধানসভা কেন্দ্রে ফের ভাঙন বিজেপিতে। হালিশহরের হাজিনগর এলাকার ১৮৩ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

বিজেপি থেকে ১৮৩ কর্মীর তৃণমূলে যোগ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বীজপুর বিধানসভা কেন্দ্রে ফের ভাঙন বিজেপিতে। হালিশহরের হাজিনগর এলাকার ১৮৩ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার রাতে হালিশহর মঙ্গলদীপ ভবনে বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর টাউন তৃণমূলের সভাপতি প্রবীর সরকার প্রমুখ।

Advertisement

সাংবাদিক বৈঠকে প্রবীর সরকার বলেন, সব মিলিয়ে এদিন ১৮৩ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েক মাসে কাঁচরাপাড়া, হালিশহরে দফায় দফায় বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে হাজারেরও বেশি মানুষ। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে। বিধানসভা ভোটের আগে আরও অনেকেই তৃণমূলে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ