Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউপিআই মাশুলের উপরও ১৮ শতাংশ জিএসটি? জল্পনা

দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআরের উপর ব্যবসায়ীদের ১৮ শতাংশ হারে কর দিতে হতে পারে।

ইউপিআই মাশুলের উপরও ১৮ শতাংশ জিএসটি? জল্পনা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআরের উপর ব্যবসায়ীদের  ১৮ শতাংশ হারে কর দিতে হতে পারে। তবে সেক্ষেত্রে তাঁরা ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারবেন। এতে সামগ্রিকভাবে করের বোঝা কিছুটা কমবে। এমনটাই মনে করছেন কর বিশেষজ্ঞরা। 

Advertisement

এদিকে, ইউপিআই লেনদেনে এই মাশুলের জেরে সাধারণ ক্রেতাদের উপর বোঝা চাপবে বলে বিরোধীরা যে দাবি করেছে, তা খারিজ করে দিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ইউপিআই লেনদেনে ক্রেতার উপর কোনো চাপ পড়বে না। কেউ যদি নয়া চার্জ ক্রেতার কাছ থেকে আদায় করে, তা সংশ্লিষ্ট আইনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে মার্কিন চাপে মোদি সরকার আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এজন্য রাহুলকে কটাক্ষ করেছেন  জ্যোতিরাদিত্য। তিনি বলেছেন, বিরোধী দলনেতা সবকিছুর মধ্যে আমেরিকার ভূত দেখতে পাচ্ছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ