Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে বাসে চাপিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

পড়াশোনা নিয়ে মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল একাদশ শ্রেণির এক কিশোরী। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ভুল করে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে সে।

দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে বাসে চাপিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২
  • ৩১ আগস্ট, ২০২৬ ১২:১৫
Prefer us on Google

নয়াদিল্লি, ৩১ আগস্ট: পড়াশোনা নিয়ে মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল একাদশ শ্রেণির এক কিশোরী। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ভুল করে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে সে। সেখান থেকে ফের গন্তব্যে পৌঁছতে একটি স্লিপার বাসে উঠেছিল। সেই বাসেই গণধর্ষনের শিকার হয় কিশোরীটি। মূল অভিযোগ বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। তাকে ধর্ষণ করার পর পুরনো দিল্লির কাশ্মীরি গেটের কাছে রাস্তায় ছেড়ে পালিয়ে যান তারা। ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত ৪ অগস্ট রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বাসিন্দা ওই ছাত্রী একাদশ শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে মতবিরোধের পর কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল সে। তার গন্তব্য ছিল নয়ডায় এক আত্মীয়ের বাড়ি। প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারণে ভুল করে গ্রেটার নয়ডার পাড়ি চকে নেমে যায় ওই ছাত্রী। সেই সময় সেখানে একটি খালি স্লিপার বাস যেতে দেখে সাহায্যের জন্য সেটিকে থামার ইঙ্গিত দেয় সে। বাসটি থামার পর চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপ তাকে বাসে উঠতে দেন। বাসটি কিছুটা এগোনোর পরই কন্ডাক্টর ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। পরে চালক ও কন্ডাক্টর মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছে সে। পুলিশের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ পথ চলার পর গভীর রাতে কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রিং রোডে ওই নাবালিকাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আতঙ্কিত অবস্থায় ছাত্রীটি কাশ্মীরি গেট থানায় যোগাযোগ করে গোটা ঘটনার কথা জানায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তিমারপুরের একটি বাস পার্কিং এলাকা থেকে চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ