Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পুরানো ফরম্যাটেই ১৩ দলের আইএসএল শুরু ১০ অক্টোবর

কোনো কমার্শিয়াল পার্টনার না থাকায় গত মরশুমে কোনোক্রমে দেশের শীর্ষ লিগ আয়োজন করেছিল এআইএফএফ। সিঙ্গল লেগে ১৩ ম্যাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল।

পুরানো ফরম্যাটেই ১৩ দলের আইএসএল শুরু ১০ অক্টোবর
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনো কমার্শিয়াল পার্টনার না থাকায় গত মরশুমে কোনোক্রমে দেশের শীর্ষ লিগ আয়োজন করেছিল এআইএফএফ। সিঙ্গল লেগে ১৩ ম্যাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। তবে যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে চলতি মরশুমে আবারও পুরানো ফরম্যাটে ফিরছে আইএসএল। শনিবারই লিগ কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট শুরুর কথা ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আইএসএল শুরুর কথা থাকলেও, বেশ কিছু ক্লাব পার্টিসিপেশন ফি জমা দিতে দেরি করায় লিগের দল চূড়ান্ত করতে কিছুটা সময় লাগে। অবশেষে ঠিক হয়েছে, ১০ অক্টোবর শুরু হবে আইএসএল। চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। ১৩টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে মোট ১৬৩টি ম্যাচ খেলবে। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দল জিতবে শিল্ড। আর পয়েন্ট টেবিলে প্রথম ৬টি দল নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। বিজয়ী দল পাবে আইএসএল ট্রফি।

Advertisement

গতবার আই লিগ জিতে আইএসএলের যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ডহারবার এফসি। তবে তারা সময়ের মধ্যে পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় লিগে খেলার যোগ্যতা হারিয়েছে। তাই তাদেরকে বাদ দিয়েই বাকি দলের সূচি ঘোষণা হবে। লিগ শেষে অবনমনের আওতায় পড়ে আই লিগে নেমে যাবে ডায়মন্ডহারবার। ফলে অন্য কোনো দলের ঘাড়ে ঝুলবে না অবনমনের খাঁড়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ