Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট হাসপাতালে বসবে ১৩টি পানীয় জলের মেশিন

দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছিলেন বসিরহাট হাসপাতালে আসা রোগীর পরিজনরা। তাঁদের কথা মাথায় রেখে এবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বসবে ১৩টি পানীয় জলের মেশিন।

বসিরহাট হাসপাতালে বসবে ১৩টি পানীয় জলের মেশিন
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছিলেন বসিরহাট হাসপাতালে আসা রোগীর পরিজনরা। তাঁদের কথা মাথায় রেখে এবার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বসবে ১৩টি পানীয় জলের মেশিন। এজন্য স্বাস্থ্যদপ্তর বরাদ্দ করেছে ১২ লক্ষ ৫৬ হাজার টাকা। কাজের টেন্ডার হয়েছে। দ্রুত মেশিনগুলি বসানোর কাজ শুরু হবে।

Advertisement

বসিরহাট হাসপাতালের ভিতরে বিশুদ্ধ পানীয় জল না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে বোতলের জল কিনে আনেন। অবশেষে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এনিয়ে দরবার করেন রাজ্য স্বাস্থ্যদপ্তরে। তারপরই হাসপাতালে পানীয় জলের সমস্য মেটাতে উদ্যোগী হয় দপ্তর। এনিয়ে বিধায়ক সপ্তর্ষিবাবু বলেন, প্রতিটি ফ্লোরে বসানো হবে আধুনিক ওয়াটার পিউরিফায়ার মেশিন। আগামী একমাসের মধ্যেই পুরো প্রকল্প সম্পূর্ণ হবে বলেই আশাবাদী আমি।অন্যদিকে, কাঁকিনাড়া জুট মিলের সামনে একটি ঠান্ডা জলের মেশিন বসানো হয়েছে। ভাটপাড়া পুরসভা এলাকায় পঞ্চাশটি এ ধরনের ঠান্ডা জলের মেশিন ইতিমধ্যে বসানো হয়েছে। এক একটি মেশিন বসাতে দেড় থেকে ২ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে জানান পুরসভার জল বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য অমিত গুপ্তা।

Advertisement
সম্পর্কিত সংবাদ