Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরস্কৃতরা থাকবে রেড রোডের কার্নিভালে, ১১৩টি দুর্গাপুজো আয়োজকরা পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার ১১৩টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান। বিশ্ববাংলা পুজোর অ্যালবাম পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’।

পুরস্কৃতরা থাকবে রেড রোডের কার্নিভালে, ১১৩টি দুর্গাপুজো আয়োজকরা পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার ১১৩টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান। বিশ্ববাংলা পুজোর অ্যালবাম পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’। আগামী ৫ অক্টোবর রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে অংশ নেওয়ার কথা সম্মানপ্রাপ্ত ১১৩টি পুজো কমিটিরই। কলকাতায় কার্নিভাল হবে ৫ অক্টোবর। জেলায় জেলায় কার্নিভাল হবে ৪ অক্টোবর। শনিবার সাংবাদিক সম্মেলন করে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। 

Advertisement

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ বিশ্বজনীন দুর্গোৎসব কমিটি, চেতলা অগ্রণী ক্লাব, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপূজা কমিটি, ত্রিধারা অকালবোধন, হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব সহ ২৪টি পুজো আয়োজক কমিটি পেয়েছে সেরার সেরা পুরস্কার। 
সেরা সাবেকি পুজোর পুরস্কার পেয়েছে বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন সহ ১২টি দুর্গাপুজো কমিটি। সেরা মণ্ডপের স্বীকৃতি মিলেছে কালীঘাট মিলন সংঘ, দেশপ্রিয় পার্ক, ন’পাড়া ভাই ভাই সংঘ সহ ১৩টি পুজো কমিটির। এছাড়াও সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে সাতটি পুজো কমিটি, ১৭টি পুজো পেয়েছে সেরা ভাবনার পুরস্কার, সেরা পরিবেশবান্ধব পুরস্কার পেয়েছে ১৪টি পুজো কমিটি এবং বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে ২৬টি পুজো কমিটিকে। কলকাতা ছাড়াও জেলায় জেলায় প্রদান করা হয়েছে বিশ্ব বাংলা শারদ সম্মান। বাকি ২২টি জেলায় প্রদান করা হয়েছে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সচেতনতা সংক্রান্ত বিশ্ববাংলা সম্মান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ