Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

মন্ত্রীদের বেতন, দেশের অতিথি আপ্যায়নে বরাদ্দ ১১০২ কোটি

মন্ত্রী-সচিবদের বেতন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ, দেশে আগত অতিথিদের আপ্যায়ন ও বিনোদনের ব্যবস্থা করতে এবারের বাজেটে বাড়ল বরাদ্দ।

মন্ত্রীদের বেতন, দেশের অতিথি আপ্যায়নে বরাদ্দ ১১০২ কোটি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মন্ত্রী-সচিবদের বেতন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ, দেশে আগত অতিথিদের আপ্যায়ন ও বিনোদনের ব্যবস্থা করতে এবারের বাজেটে বাড়ল বরাদ্দ। রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট খাতে এবার ১১০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতবার অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে মোট বরাদ্দ ছিল ৯৭৮ কোটি ২০ লক্ষ টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে মন্ত্রীদের বেতন, অন্যান্য ভাতা ও ভ্রমণের খরচ খাতে ৬২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত অর্থবর্ষে বরাদ্দের পরিমাণ ছিল ৪৮৩ কোটি ৫৪ লক্ষ টাকা। জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় খাতে বরাদ্দের পরিমাণ ২৫৬ কোটি ১৯ লক্ষ টাকা। একইসঙ্গে মন্ত্রিসভার সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য যথাক্রমে ৮০ কোটি ও ৭৩ কোটি ৫২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি দেশে আগত অতিথিদের আপ্যায়ণ ও বিনোদনের জন্য ৫ কোটি ৭৬ লক্ষ টাকার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ