Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া-বর্ধমান শাখায় আজ বাতিল ১১টি লোকাল ট্রেন

হাওড়া-বর্ধমান শাখায় আজ বাতিল ১১টি লোকাল ট্রেন
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলের জরুরি সংস্কার কাজের জন্য আজ রবিবার হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হবে। সপ্তাহ অন্তে, ছুটির দিনে বাতিল থাকবে গুচ্ছ লোকাল ট্রেন। বর্ধমান স্টেশনে আপ মেইন লাইনে ট্র্যাক মেরামতি কাজ হবে। যাত্রী নিরাপত্তার স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করবে রেল। সেই সূত্রে আজ ১১টি লোকাল ট্রেন চলবে না। বাতিল ট্রেনগুলি হল, হাওড়া থেকে ৩৬৮১১, ৩৭৮১১, ৩৭২১১। ব্যান্ডেল থেকে ৩৭৭৮১, ৩৭৭৮৩, ৩৭৭৮৫। বর্ধমান থেকে ৩৭৭৮২, ৩৭৭৮৬, ৩৬৮২২, ৩৭৮২৪, ৩৭৮২৬। রেলের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ওই লাইনে ট্রেন চলাকালীন মৃদু কম্পন অনুভব করেছেন একাধিক ট্রেন চালক। তারপরেই এই সংস্কার কাজ অতিদ্রুততার সঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ