Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি-কোচবিহারে বন্যায় বিপর্যস্ত ১১ সেতু

বাঁধ ভেঙেছে অন্তত ১২০টি স্থানে। তার মধ্যে সেচদপ্তরের বাঁধ রয়েছে ৫০টির মতো। বাকিগুলির কোনওটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ বা বনদপ্তরের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল।

জলপাইগুড়ি-কোচবিহারে বন্যায় বিপর্যস্ত ১১ সেতু
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাম্প্রতিক বন্যায় জলপাইগুড়ি ও কোচবিহার জেলা মিলিয়ে ১১টি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙেছে অন্তত ১২০টি স্থানে। এমনই জানা গিয়েছে সরকারি সূত্রে। 

Advertisement

জেলা প্রশাসনের এক আধিকারিক, সাম্প্রতিকতম বিপর্যয়ে মোট যতগুলি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সেচদপ্তরের বাঁধ রয়েছে ৫০টির মতো। বাকিগুলির কোনওটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ বা বনদপ্তরের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। 

পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যে উত্তরের ক্ষতিগ্রস্ত চার জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সেচদপ্তরের চারজন চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজও শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ