Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে ফিরলেন ডুবে যাওয়া জাহাজের ১০ নাবিক

দীর্ঘ ৮ মাস পর অবশেষে নিজের দেশে ফিরলেন ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের ১০ নাবিক

বাংলাদেশে ফিরলেন ডুবে  যাওয়া জাহাজের ১০ নাবিক
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ৮ মাস পর অবশেষে নিজের দেশে ফিরলেন ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের ১০ নাবিক। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীতে জাহাজের নীচের অংশ ফুটো হয়ে জল ঢুকে গেলে ডুবে যায় ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজটি। সেখানে ছিলেন ১২ জন নাবিক। প্রাণের ভয়ে অনেকেই জলে ঝাঁপ দিয়েছিলেন। সাগর থানার পুলিশের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে প্রশাসনই এই নাবিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে। এতদিন এদের সাগরের একটি স্কুলে রাখা হয়েছিল। এর মধ্যে প্রশাসনিক স্তরে কথাবার্তা চলে বাংলাদেশের সঙ্গে। অবশেষে  বাংলাদেশের তরফে বার্তা পাওয়ার পর শুক্রবার রাতে গঙ্গাসাগর থেকে ১০ জনকে তাঁদের দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। তিনি বলেন, ‘১০ জনকে পাঠানো গিয়েছে। বাকি দু’জন অসুস্থ হয়ে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি। সুস্থ হলে তাঁদেরও দেশে ফিরিয়ে দেওয়া হবে।’-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ