Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনে হড়পা বানের কবলে পড়ে মৃত ১০, নিখোঁজ ৩৩

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীন। রাজধানী বেজিং থেকে সাংহাই সর্বত্র ব্যাপক বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরেই।

চীনে হড়পা বানের কবলে পড়ে মৃত ১০, নিখোঁজ ৩৩
  • ৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

বেজিং, ৮ আগস্ট: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীন। রাজধানী বেজিং থেকে সাংহাই সর্বত্র ব্যাপক বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরেই। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মাঝেই চীনের উত্তর-পশ্চিমে গানসু প্রদেশে আচমকাই হড়পা বান আসে। যার কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩৩ জন। দ্রুত উদ্ধারকাজের জন্য নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইউঝং কাউন্টিতে। সেই কারণেই এই হড়পা বানের মতো ঘটনাটি ঘটেছে। এমনকী ভারী বৃষ্টিতে লানঝাউ শহরে ভূমিধসেরও খবর পাওয়া গিয়েছে। ওই শহরটি মূলত পাহাড়ি এলাকায়।

Advertisement

প্রবল বৃষ্টির জেরে শিংলং পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্যাহত ফোনের পরিষেবা। চারটি গ্রামের চার হাজার বাড়ির সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না। এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থার তরফে। আপাতত উদ্ধারকারীর দল গিয়েছে সেখানে। চীনের আবহাওয়া দপ্তর জানাচ্ছে কয়েক দশকের পর এমন ভয়াবহ বৃষ্টি হচ্ছে সেখানে। জল জমছে একাধিক শহরের রাস্তায়। রাস্তার ক্ষতি হচ্ছে, গাছ উপড়ে পড়ে গিয়েছে। বৃষ্টির দাপট এতটাই যে গুয়াংঝাউ প্রদেশের বাইয়ুন এয়ারপোর্টে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। গত বুধবার থেকে সেখানে এখনও পর্যন্ত বাতিল হয়েছে মোট ৩৬০টির বেশি উড়ান পরিষেবা। দেরিতে চলছে ৩০০টির বেশি বিমান। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ