Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বউবাজারে পুরনো বাড়ি ভেঙে মৃত ১

বউবাজারে পুরনো বাড়ি ভেঙে মৃত ১
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে একটি পুরনো বাড়ির কিছু অংশ ভেঙে পড়ল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বউবাজারের শ্রীনাথ দাস লেনে। এই ঘটনায় মৃত এক শ্রমিক।

Advertisement

বাড়িটির ভিতরের একটি বারান্দা ও দেওয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে। পুলিস জানিয়েছে, সংস্কারের কাজ চলছিল। দুর্ঘটনার জেরে কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। কয়েকজন বেরিয়ে আসতে সক্ষম হন। তবে একজন বের হতে পারেননি। চাঙড় ভেঙে পড়ে তাঁর উপর। উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম আশুতোষ অধিকারি। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেবগড়িয়া এলাকার বাসিন্দা।
বউবাজার থানার অন্তর্গত ১০ নম্বর শ্রীনাথ দাস লেনের ঠিকানায় রয়েছে প্রায় ১০০ বছরের পুরনো এই বাড়িটি। সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সংস্কারের কাজ চলছিল বলে জানিয়েছে পুলিস। জনা পাঁচেক শ্রমিক কাজের সূত্রে বাড়ির ভিতরে ছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সংস্কারের কোনও কাজ হচ্ছিল না। বাড়িতে থাকা শ্রমিকরা আশপাশের এলাকায় কাজ করতেন। এই বাড়িতে এসে থাকতেন। 
এদিন সকাল ১১টার পর বাড়ির ভিতরের দিকের বারান্দা সহ দেওয়ালের একটি বড় অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে প঩ড়ে। আটকে পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল, বিপর্যয় মোকাবিলা দল, কলকাতা পুরসভার ডেমোলিশন স্কোয়াড। কয়েকজন শ্রমিককে সহজেই উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু আশুতোষবাবু ভাঙা কংক্রিটের চাঙরের তলায় চাপা পড়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা আশুতোষবাবুকে মৃত বলে জানান। অন্যান্য শ্রমিকদের কেউ গুরুতর আহত নন। বাকি চার শ্রমিকের নাম সঞ্জিত হালদার, সুসেন ঘরামি, লিটন হালদার ও স্বপন গায়েন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থল সাফাইয়ের কাজ শুরু করেছে ডেমোলিশন স্কোয়াড। পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক বলেন, বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো। অনেকদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। কেউ থাকতেন না। কয়েকদিন আগে টানা বৃষ্টি হয়েছে। তার জেরে সম্ভবত পুরনো চুন-সুরকির দেওয়াল আলগা হয়ে গিয়েছিল। বাড়িটির একটি অংশ পুরো ধসে পড়েছে। তবে কেউ থাকতেন না। না হলে বড় অঘটন ঘটে যেত।

Advertisement
সম্পর্কিত সংবাদ