Bartaman Logo
৬ জুন, ২০২৬

অসমের ডিমা হাসাওয়ে ধসে মৃত ১, জখম ৫

প্রবল বৃষ্টিতে বিপর্যয়। একের পর এক ধসে বিধ্বস্ত অসমের ডিমা হাসাও জেলা। পাহাড়ি এই এলাকায় কখনও রেল লাইনে, কখনও রাস্তায় ধস নেমে ব্যহত হচ্ছে জনজীবন।

অসমের ডিমা হাসাওয়ে ধসে মৃত ১, জখম ৫
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: প্রবল বৃষ্টিতে বিপর্যয়। একের পর এক ধসে বিধ্বস্ত অসমের ডিমা হাসাও জেলা। পাহাড়ি এই এলাকায় কখনও রেল লাইনে, কখনও রাস্তায় ধস নেমে ব্যহত হচ্ছে জনজীবন। এবার মাহুর থানা এলাকার গ্রাম হাংগ্রামে ভয়াবহ ধসের ফলে মৃত্যু হল একজনের। গুরুতর আহত পাঁচজন। বিপর্যয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পাঁচ জখমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। এরইমধ্যে আবহাওয়া দপ্তরের জেলায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ