Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাগরিক পরিষেবা নিয়ে আবারও জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানকে বিঁধলেন জাকির

জঙ্গিপুর শহরে নাগরিক পরিষেবার অভাব নিয়ে ফের পুরসভার চেয়ারম্যানকেই দায়ী করলেন বিধায়ক জাকির হোসেন।

নাগরিক পরিষেবা নিয়ে আবারও জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানকে বিঁধলেন জাকির
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর শহরে নাগরিক পরিষেবার অভাব নিয়ে ফের পুরসভার চেয়ারম্যানকেই দায়ী করলেন বিধায়ক জাকির হোসেন। শুক্রবার বিকেলে পুরসভার ৫নম্বর ওয়ার্ডে শাসকদলের একটি যোগদান সভায় গিয়ে তিনি চেয়ারম্যানকে একহাত নেন। দুর্নীতি করে উন্নয়নের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

Advertisement

বিধায়ক ফের তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন। জঙ্গিপুর শহর তৃণমূলের তরফে এদিন যোগদান সভায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। যোগদান সভায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিধায়ক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি কোনওদিন দুর্নীতিকে প্রশ্রয় দেননি। কিন্তু জঙ্গিপুর পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। পুর এলাকায় সাড়ে পাঁচ কোটি টাকার উন্নয়নের কাজ হওয়ার কথা থাকলেও তা আদৌ হয়নি। নামমাত্র এক কোটি টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। শহর এলাকায় পানীয় জল পরিষেবা মিলছে না। চেয়ারম্যানের ব্যর্থতার কারণেই মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি।
পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, সিডিউল মেনে পুরসভার কাজ হয়। কোথায় কী কাজ হয়েছে, তা খতিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। শহরে প্রায় ১৯হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। যে সমস্ত এলাকায় এখনও জল পৌঁছয়নি, সেখানে পাইপলাইনের কাজ শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ