Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

আজ, রবিবার বিকালে বিষ্ণুপুরের অবন্তিকা গ্রামে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে খবর, মৃতের নাম আকাশ বাউরি (২৫)।

বিষ্ণুপুরে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু
  • ২০ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: আজ, রবিবার বিকালে বিষ্ণুপুরের অবন্তিকা গ্রামে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে খবর, মৃতের নাম আকাশ বাউরি (২৫)। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত ধরাপাঠ গ্রামে। পুলিস জানিয়েছে, এদিন বিকালে আকাশ এবং তাঁর এক বন্ধু বাইকে করে বিষ্ণুপুর থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে অবন্তিকায় দ্বারিকা-গোসাইপুর পঞ্চায়েত অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই উল্টোদিক আসা একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আকাশকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ