Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্যুটকেসে উদ্ধার মহিলার দেহ

ফের স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ। এবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশের হাপুর। জানা গিয়েছে, দিল্লি-লখনউ জাতীয় সড়কের পাশে একটি জঙ্গল থেকে শুক্রবার ওই দেহ উদ্ধার হয়।

স্যুটকেসে উদ্ধার মহিলার দেহ
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

লখনউ: ফের স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ। এবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশের হাপুর। জানা গিয়েছে, দিল্লি-লখনউ জাতীয় সড়কের পাশে একটি জঙ্গল থেকে শুক্রবার ওই দেহ উদ্ধার হয়। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। এএসপি বিনীত ভাটনগর জানিয়েছেন, মহিলার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় ধূসর রঙের ওড়না জড়ানো ছিল। কেউ ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলেই অনুমান পুলিসের। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে। জানা গিয়েছে, মহিলার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার। পাশাপাশি উদ্ধার হয়েছে গোলাপি রঙের একটি জুতোও। ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। খোঁজখবর করা হচ্ছে। পুলিস জানিয়েছে, যে এলাকা থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে সিসি ক্যামেরা নেই। লোকজনের যাতায়াতও কম। তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ