Bartaman Logo
৯ জুন, ২০২৬

লোন অ্যাপ থেকে টাকা নিয়ে হেনস্তার শিকার মহিলা, ছড়ানো হল অশ্লীল ছবি

ঋণদানকারী অ্যাপের চক্করে হেনস্তার শিকার মুম্বইয়ের এক মহিলা। অভিযোগ, সময়মতো সমস্ত টাকা শোধ করে দেওয়ার পরও তাঁকে হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা।

লোন অ্যাপ থেকে টাকা নিয়ে হেনস্তার শিকার মহিলা, ছড়ানো হল অশ্লীল ছবি
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ঋণদানকারী অ্যাপের চক্করে হেনস্তার শিকার মুম্বইয়ের এক মহিলা। অভিযোগ, সময়মতো সমস্ত টাকা শোধ করে দেওয়ার পরও তাঁকে হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। যা ঋণ নিয়েছিলেন, তার থেকেও বেশি টাকা দেন তিনি। কিন্তু তারপরও পরিবারের লোকজন ও বন্ধুদের মধ্যে তাঁর বিকৃত নগ্ন ছবি ছড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement

মহিলার বাড়ি মুম্বইয়ের পশ্চিম যোগেশ্বরীর ক্রান্তিনগর এলাকায়। সম্প্রতি কোনও এক জরুরি কারণে তাঁর টাকার প্রয়োজন পড়ে। এমন সময় ইনস্টাগ্রামে ক্যাশ লোন নামে একটি ঋণদানকারী অ্যাপের বিজ্ঞাপন দেখেন তিনি। ২০ জুলাই অ্যাপটি ডাউনলোড করে লোনের আবেদন জানান। লোন নেওয়ার জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত নথি জমা দেন। মহিলার কথায়, ‘২ হাজার টাকার লোনের জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু ছয় দিনের জন্য মাত্র ১ হাজার ৩০০ টাকার লোন দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ ওই লোন অ্যাপ থেকে ফোন আসতে শুরু করে। এক ব্যক্তি বলেন, দ্রুত টাকা না দিতে পারলে আমার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হবে। ভয়ে সন্দেশ কুমার নামে ওই ব্যক্তিকে আমি ২ হাজার টাকা পাঠাই। কিন্তু ঘণ্টা খানেক পরই আমার আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে ফোন আসতে শুরু করে। ওদের ফোনে আমার বিকৃত নগ্ন ছবি পাঠানো হয়েছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ