Bartaman Logo
৯ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে সঙ্গী যুবককে বেঁধে মহিলাকে গণধর্ষণ

দলিত মহিলাকে আটকে রেখে গণধর্ষণ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সিধি জেলায় নারকীয় এই ঘটনা ঘটেছে।

মধ্যপ্রদেশে সঙ্গী যুবককে বেঁধে মহিলাকে গণধর্ষণ
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: দলিত মহিলাকে আটকে রেখে গণধর্ষণ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সিধি জেলায় নারকীয় এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ওই মহিলা ও তাঁর পুরুষসঙ্গী চুরহাটের জঙ্গলে ফটো তোলার জন্য গিয়েছিলেন। তখনই জনা পাঁচেকের একটি দল ওই মহিলা ও তাঁর সঙ্গীকে ধরে নিয়ে যায়। তারপর সঙ্গী যুবককে বেঁধে রেখে তাঁর সামনেই তিন যুবক মহিলাকে গণধর্ষণ করে। জানা গিয়েছে, ওই মহিলা দুষ্কৃতীদের পা ধরে ছেড়ে দেওয়ার আর্তি জানিয়েছিলেন। তবে তাতে কোনও কাজ হয়নি। চলে যাওয়ার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে যায়, ঘটনার কথা কাউকে জানালে দু’জনকেই খুন করা হবে। 

Advertisement

ওই মহিলা ও তাঁর সঙ্গী কোনওক্রমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। স্থানীয়রাই নির্যাতিতাকে স্থানীয় প্রশাসনের কাছে নিয়ে যান। খবর দেওয়া হয় পুলিসে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করা হয়। তবে অভিযুক্তদের খোঁজ মেলেনি। তদন্তকারীদের দাবি, এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে যেহেতু সেখানে সিসি ক্যামেরা নেই, তাই অভিযুক্তদের খুঁজে বের করতে সমস্যা হচ্ছে। সন্দেহের জেরে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে মূল অভিযুক্তদের কারও খোঁজ মেলেনি।

সম্পর্কিত সংবাদ