Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফেরানো হবে বিজয়-নীরবদের? তিহার জেল পরিদর্শন ব্রিটিশ প্রতিনিধি দলের

ব্রিটেনের কাছে বিজয় মালিয়া, নীরব মোদি ও সঞ্জয় ভাণ্ডারির মতো পলাতক অভিযুক্তদের প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারত।

ফেরানো হবে বিজয়-নীরবদের? তিহার জেল পরিদর্শন ব্রিটিশ প্রতিনিধি দলের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: ব্রিটেনের কাছে বিজয় মালিয়া, নীরব মোদি ও সঞ্জয় ভাণ্ডারির মতো পলাতক অভিযুক্তদের প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারত। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এরইমধ্যে ব্রিটিশ প্রতিনিধি দলের তিহার জেল পরিদর্শন ঘিরে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, গত জুলাই মাসে ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তথা সিপিএসের তরফে এই পরিদর্শনের কাজ করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি তিহার জেলে বন্দিদের জন্য  কী কী ব্যবস্থা রয়েছে, সেই বিষয়গুলিই খতিয়ে দেখে প্রতিনিধি দল। জানা গিয়েছে,  জেলে আন্তর্জাতিক মানের সুষ্ঠু পরিষেবা রয়েছে বলে আশ্বস্ত হয়েছে ওই দল। 

Advertisement

প্রশাসনের তরফে বলা হয়েছে.  মালিয়া, নীরব মোদি এবং ভাণ্ডারির মতো হাই প্রোফাইল অপরাধীদের রাখতে পৃথক ব্যবস্থাও করা হতে পারে। প্রসঙ্গত, প্রত্যর্পণ মামলায় ব্রিটেনের আদালতে সঞ্জয় ভাণ্ডারি তিহার জেলে জীবনহানির আশঙ্কা প্রকাশ করেন। আদালতে এই দাবির পরই নড়চড়ে বসে ব্রিটেন প্রশাসন। এরপরই ভারতীয় জেলের হাল খতিয়ে দেখতে ভারতে পাঠানো হয় প্রতিনিধি দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ