Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্ত্রীর গায়ে আগুন, ঠেলে দেওয়া হল ৬ বছরের কন্যাকেও

সন্তানদের সামনেই স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল যুবক। সেই আগুনে ঠেলে দিল ৬ বছরের শিশুকন্যাকেও। বড়দিনের আগের রাতে হাড়হিম ঘটনা হায়দরাবাদের নাল্লাকুনটা এলাকায়।

স্ত্রীর গায়ে আগুন, ঠেলে দেওয়া হল ৬ বছরের কন্যাকেও
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: সন্তানদের সামনেই স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল যুবক। সেই আগুনে ঠেলে দিল ৬ বছরের শিশুকন্যাকেও। বড়দিনের আগের রাতে হাড়হিম ঘটনা হায়দরাবাদের নাল্লাকুনটা এলাকায়। জানা গিয়েছে, অগ্নিদ্বগ্ধ হয়ে যুবতীর মৃত্যু হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুকন্যাটি। একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বেঙ্কটেশ্বর। স্ত্রী ত্রিবেণীকে সন্দেহ করত সে। যার জেরে প্রায়ই দাম্পত্য কলহে জড়িয়ে পড়ত তারা। স্থানীয় থানায় নিগ্রহের অভিযোগও দায়ের করেছিল ত্রিবেণী। ঘটনার দিন (২৪ ডিসেম্বর) সন্তানদের সামনেই স্ত্রীকে মারধর করে বেঙ্কটেশ্বর। তারপর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মাকে বাঁচাতে গেলে শিশুকন্যাকেও আগুনে ঠেলে দেয় বেঙ্কটেশ্বর। ত্রিবেণীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তবে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পরিবার সূত্রে খবর, দাম্পত্য কলহের জেরে কয়েকদিন আগেও বাপের বাড়ি চলে গিয়েছিলেন ত্রিবেণী। দুই পরিবারের মধ্যস্থতায় বেঙ্কটেশ্বরের কাছে ফিরে আসে সে। কয়েকদিনের মধ্যেই এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদকাসক্ত ছিল বেঙ্কটেশ্বর। সংসার সামলাতে একটি চাকরি করত ত্রিবেণী। নিজের উপার্জনের টাকায় বেঙ্কটেশ্বরকে বাইকও কিনে দিয়েছিল। কিন্তু সেই বাইক ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল অভিযুক্ত।

সম্পর্কিত সংবাদ