Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্মীর ভাণ্ডার মিলছে না কেন! রিপোর্ট তলব উচ্চ আদালতের

গত পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তত ৭ হাজার মহিলা। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।

লক্ষ্মীর ভাণ্ডার মিলছে না কেন! রিপোর্ট তলব উচ্চ আদালতের
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তত ৭ হাজার মহিলা। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।

Advertisement

মামলায় অভিযোগ ছিল, ময়নার বাকচার গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই এলাকার প্রায় ৭ হাজার মহিলার দাবি, তাঁরা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না।  অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে বঞ্চনার শিকার হচ্ছেন ওই মহিলারা। সে কারণে জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাংকের আসার কথা যে টাকার, তা পাচ্ছেন না তাঁরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলার শুনানির পর নির্দেশে জানিয়েছে, কেন এই মহিলারা প্রকল্পের টাকা পাচ্ছেন না, সেই ব্যাপারে আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি মামলার জন্য যেন এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রাখা না হয় তাও জানিয়েছে আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ