Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফারহানের বিপরীতে কে?

আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে ফারহান আখতারের বহুল প্রতিক্ষীত ‘১২০ বাহাদুর’। এই ছবিতে অভিনেতার বিপরীতে কে কাজ করবেন, অবশেষে তা জানা গেল।

ফারহানের বিপরীতে কে?
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮

আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে ফারহান আখতারের বহুল প্রতিক্ষীত ‘১২০ বাহাদুর’। এই ছবিতে অভিনেতার বিপরীতে কে কাজ করবেন, অবশেষে তা জানা গেল। শোনা যাচ্ছে, রাশি খান্না যুক্ত হলেন ছবিতে। দীর্ঘদিন ধরেই ছবির জন্য নায়িকার খোঁজ করছিলেন নির্মাতারা। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ও ‘যোধা’ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন রাশি। এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি তাক লাগাবেন বলে বিশ্বাস অনুরাগীদের। শোনা যাচ্ছে, লাদাখের ১৪ হাজার ফিট উচ্চতায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট হবে। এই ছবিটি ছাড়াও ফারহানের হাতে একাধিক কাজ রয়েছে বর্তমানে। ‘ডন ৩’-এর পরিচালনা করছেন তিনি। রণবীর সিং ও কৃতী শ্যানন নাকি জুটি বাঁধবেন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির জন্য। আবার ফারহানের প্রযোজনায় একটি অ্যাকশন ফিল্মে সানি দেওলের কাজ করারও কথা রয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ