Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

যুদ্ধ পরিস্থিতি, বলিউডে চাপানউতোর

যুদ্ধ পরিস্থিতি। বিনোদনের নয়। আর ঠিক এই কারণেই একের পর এক প্রজেক্ট, ছবি মুক্তি বা কনসার্ট বাতিল করে দেশ এবং সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছে বলিউড।

যুদ্ধ পরিস্থিতি, বলিউডে চাপানউতোর
  • ৯ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

যুদ্ধ পরিস্থিতি। বিনোদনের নয়। আর ঠিক এই কারণেই একের পর এক প্রজেক্ট, ছবি মুক্তি বা কনসার্ট বাতিল করে দেশ এবং সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছে বলিউড।

Advertisement

আজ, ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’। শুরু হয়েছিল অগ্রিম টিকিট বুকিংও। তার ঠিক একদিন আগে, বৃহস্পতিবার ম্যাডক ফিল্মস ও আমাজন এমজিএস স্টুডিও যৌথভাবে বিবৃতি প্রকাশ করে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি স্থগিতের কথা জানিয়েছে। আগামী ১৬ মে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। দেশবাসীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটিতে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে সন্ত্রাসবাদীরা। তার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে চাপানউতোর। পাকিস্তানি সিনেমা, রিয়্যালিটি শো, ওয়েব সিরিজের সম্প্রচার ভারতে বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই মর্মে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে আবু ধাবির কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। শুক্রবার সেখানে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় গায়ক লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আবু ধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পরে আয়োজন করার কথা ভাবা হয়েছে।’ দর্শককে ধৈর্য ধরতে ও পরিস্থিতি বুঝতে অনুরোধ করেছেন গায়ক। প্রসঙ্গত, এর আগে পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার পর চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ। 
পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ‘অপারেশন সিন্দুর’-এর কাহিনি পর্দায় তুলে ধরতে উদগ্রীব বলিউড। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন,  কমপক্ষে ১৫টি প্রযোজনা সংস্থার তরফে ‘অপারেশন সিন্দুর’ নাম নথিভুক্ত করা হয়েছে। অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালকদের পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থাও এই নাম নথিভুক্ত করেছেন। তবে মুকেশ আম্বানির সংস্থা নাম নথিভুক্ত করার দৌড়ে থাকলেও পরে আবেদন ফিরিয়ে নেয়। 
অন্যদিকে আরও বিপাকে পড়েছেন গায়ক সোনু নিগম। পহেলগাঁও ঘটনার পর বিতর্কিত মন্তব্য করে আইনি বিপাকে জড়িয়েছিলেন সোনু। সূত্রের খবর, ‘কুলাদাল্লি কেলইয়াভুদো’ নামের একটি কন্নড় ছবি থেকে বাদ পড়ছে সোনুর গান।   

Advertisement
সম্পর্কিত সংবাদ