Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

মোবাইলেই ভোটদান, বিহারের পুরভোটে নজির গড়ল কমিশন

নির্বাচন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই ভোট দেওয়া যাবে মোবাইলের মাধ্যমে। পরীক্ষামূলক ভাবে এমন ব্যবস্থা চালু হল বিহারে।

মোবাইলেই ভোটদান, বিহারের  পুরভোটে নজির গড়ল কমিশন
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

পাটনা (বিহার): নির্বাচন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই ভোট দেওয়া যাবে মোবাইলের মাধ্যমে। পরীক্ষামূলক ভাবে এমন ব্যবস্থা চালু হল বিহারে। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে পাটনা-সহ তিন জেলার ছয় পুরসভার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা হল। ২৮জুন বিহারের পুরনির্বাচনে ই-এসইসিবিএইচআর অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোট দিতে পেরেছেন ভোটররা। 

Advertisement

পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ভোটকেন্দ্রে পৌঁছতে অক্ষমদের ভোটদানে উৎসাহিত করা। মোবাইলে ভোটদানের সুবিধা মেলায় প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তি সহ ভিনরাজ্যে অভিবাসীরাও ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছেন বলে দাবি নির্বাচন কমিশনের। 
দেশের নির্বাচনে মোবাইলে ভোটদান ঐতিহাসিক ঘটনা বলাই যায়। এর আগে এমন ব্যবস্থা চালুর দাবি উঠলেও নিরাপত্তার খাতিরে সম্ভব হয়নি। বিহারের পুরসভা নির্বাচনেও একই আশঙ্কা ছিল। এক্ষেত্রে জালিয়াতি বা কারচুপি রুখতে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা ছিল বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদের। জানা গিয়েছে, বিহারের নতুন ই-ভোটিং ব্যবস্থায় ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা নিশ্চিত করেছে ভোটারদের গোপনীয়তা। এই পদ্ধতির গুণেই ভোটগুলি নির্দিষ্ট একটা সিস্টেমে গৃহীত হয়েছে। একজনের ভোট অন্য কেউ দিয়ে দিল, এই ধরনের জালিয়াতি রুখতে ফেস অথেন্টিকেশনের ব্যবস্থা ছিল। পাশাপাশি মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হয়েছে ভোটারদের। অ্যাপে ভোটারদের পরিচয় যাচাই করার ব্যবস্থাও রয়েছে। ভোট কাউন্টিং হবে ডিজিটাল স্ক্যানিং এবং ওসিআর পদ্ধতিতে। তাতে নির্ভুল গণনা সম্ভব বলেই মনে করছেন নির্বাচন কমিশনার দীপক প্রসাদ। যদিও বিধানসভা নির্বাচনে এভাবেই ভোটগ্রহণ হবে কি না, তা স্পষ্ট নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ