নিজস্ব প্রতিনিধি কলকাতা: ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আর জি করে নির্যাতিত চিকিৎসকের বাবা-মা। তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি জানান, খুন ও ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল একবার দেখতে চান মৃত চিকিৎসকের বাবা-মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।



