Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাদক চোরাচালানের অভিযোগ, ভারতীয় কর্পোরেট কর্তাদের ভিসা নাকচ করল আমেরিকা

মাদক চোরাচালানকারী সন্দেহে বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ী এবং কর্পোরেট কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকার করল আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মাদক চোরাচালানের অভিযোগ, ভারতীয় কর্পোরেট কর্তাদের  ভিসা নাকচ করল আমেরিকা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মাদক চোরাচালানকারী সন্দেহে বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ী এবং কর্পোরেট কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকার করল আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা রদ করা হয়। এরপর তাঁদের ভিসার আবেদনও পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমেরিকায় মাদক পাচারকারী দেশগুলির একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় রাখা হয়েছে ভারতকেও। এরপরই বণিজ্য জগতের বেশ কয়েকজনকে সম্ভাব্য মাদক পাচারকারী সন্দেহে ভিসা নাকচের কথা জানানো হল। 

Advertisement

এদিন অবশ্য কারও নাম জানানো হয়নি। তবে দূতাবাস জানিয়েছে, ওই ব্যক্তিদের পরিবারের লোকজনও আমেরিকায় যাওয়ার অধিকার হারিয়েছেন। অনেক প্রচেষ্টা সত্ত্বেও নিষিদ্ধ মাদক ফেন্টানিলের প্রবেশ আটকাতে পারেনি আমেরিকা। এই অবস্থায় মাদক উৎপাদনকারী এবং পাচারকারী ২৩টি দেশের তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পাশাপাশি সেই তালিকায় স্থান হয়েছে প্রতিবেশী মায়ানমার, চীন এবং পাকিস্তানেরও। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমেরিকায় ফেন্টানিলের প্রবেশ রোখাই আমাদের এখন অগ্রাধিকার। এই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত সরকার যেভাবে আমাদের সহায়তা করছে, তাতে আমি কৃতজ্ঞ।’ গত বছর জো বাইডেন প্রশাসনও ভারতকে এই তালিকায় রেখেছিল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ