Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ মার্কিন নাগরিক

গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মার্কিন নাগরিক। যদিও বিচারপতি আশ্বস্ত করে বলেছেন, আইন মেনে চললে এদেশে অযথা শাস্তির মুখে পড়তে হয় না।

গ্রেপ্তারির আশঙ্কায়  হাইকোর্টের দ্বারস্থ মার্কিন নাগরিক
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মার্কিন নাগরিক। যদিও বিচারপতি আশ্বস্ত করে বলেছেন, আইন মেনে চললে এদেশে অযথা শাস্তির মুখে পড়তে হয় না।

Advertisement

কিন্তু কোন আশঙ্কায় হাইকোর্টে মামলা ঠুকেছিলেন মার্কিন নাগরিক চার্লস রেইনাল্ড পাওয়ার? জানা গিয়েছে, ২০১৮ সালের ১৯ নভেম্বর একাধিকবার ভারতে থাকার ভিসা পেয়েছিলেন চার্লস। শর্ত ছিল প্রতিবার ভারতে প্রবেশ করার পর তিনি ১৮০ দিনের বেশি থাকতে পারবেন না। ভিসার মেয়াদ শেষ হচ্ছে ২০২৮ সালের নভেম্বর মাসে। চার্লস গত ২৩ অক্টোবর ভারতে এসে কলকাতায় রয়েছেন। কিন্তু তাঁর আশঙ্কা ভিসার মেয়াদ ১৮০ দিন থাকলেও তাঁকে অযথা হেনস্তা করা হতে পারে। 
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে মক্কেলের আশঙ্কার কথা জানান চার্লসের আইনজীবী। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়ে দেন, ১৮০ দিন ভিসার মেয়াদ থাকলে তিনি ততদিনই ভারতে থাকতে পারেন। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেই তিনি শাস্তির মুখে পড়বেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ