Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

উৎসবের মরশুমে ইউপিআই লেনদেন বেড়ে দৈনিক ৯৪ হাজার কোটি টাকা

রেস্তঁরায় দেদার ভিড়। খালি নেই জামাকাপড় কিংবা রকমারি জিনিসের দোকান। উৎসবের মরশুমে চুটিয়ে কেনাকাটা চলছে সবর্ত্র।

উৎসবের মরশুমে ইউপিআই লেনদেন বেড়ে দৈনিক ৯৪ হাজার কোটি টাকা
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: রেস্তঁরায় দেদার ভিড়। খালি নেই জামাকাপড় কিংবা রকমারি জিনিসের দোকান। উৎসবের মরশুমে চুটিয়ে কেনাকাটা চলছে সবর্ত্র। আর নগদ নয়, অনেক ক্ষেত্র ডিজিটাল দেনদেনেই ভরসা রাখছেন ক্রেতা ও বিক্রেতারা।  তেলেভাজার দোকান হোক বা আইসক্রিমের গাড়ি। রয়েছে কিউআর কোড। এর হাত ধরে লাফিয়ে বেড়েছে অনলাইনে দৈনিক লেনদেনের মাত্রা। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে এই লেনদেনের পরিমাণ উৎসবের মরশুমে আরও বাড়ল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-র তথ্য বলছে, অক্টোবরে ইউপিআই মাধ্যমে গড় দৈনিক লেনদেনের মূল্য সেপ্টেম্বরের তুলনায় ১৩ শতাংশ বেড়ে ৯৪,০০০ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রের হিসাব বলছে, কেবলমাত্র দীপাবলির দিনেই দেশজুড়ে অন্তত ৭৪ কোটি বার  ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছে। তবে মাস শেষ হতে এখনও বাকি সপ্তাহখানেক। উৎসবের আমেজ এখনও পুরোদমে বর্তমান। তাই অক্টোবরের শেষে এই লেনদেনের অংকটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ