Bartaman Logo
৯ জুন, ২০২৬

দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, এক বাঙালি সহ মৃত ২ চালক

দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনায় দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে।

দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, এক বাঙালি সহ মৃত ২ চালক
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনায় দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা। আহত হয়েছেন আরও চারজন। 

Advertisement

জানা গিয়েছে, এদিন ভোর তিনটে নাগাদ বারহাইট থানা এলাকায় ন্যাশনাল থার্মাল কর্পোরেশনের (এনটিপিসি) একটি মালগাড়ি লাইনের উপর দাঁড়িয়েছিল। সেই সময় ওই একই লাইনে চলে আসে অপর মালগাড়িটি। এর ফলেই মুখোমুখি সংঘর্ষ হয় দু’টির। একাধিক বগিতে আগুন লেগে যায়। বেশ কয়েকটি বগি লাইনচ্যুতও হয়ে গিয়েছে। ইঞ্জিনে মোট সাতজন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন চালকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ঝাড়খণ্ডের বোকারো এলাকার অম্বুজ মাহাত (৩২) ও মুর্শিদাবাদের জ্ঞানেশ্বর মাল। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হবে। 
পূর্ব রেলের মুখপাত্র কৌশিক মিত্র জানিয়েছেন, মালগাড়ি ও লাইনটি এনটিপিসির মালিকানাধীন। এর সঙ্গে ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই। মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয় এগুলি। রেললাইনটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত। এর মাধ্যমে বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও সুপার থার্মাল পাওয়ার স্টেশনের সঙ্গে মুর্শিদাবাদের ফরাক্কা পাওয়ার প্ল্যান্টকে যুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, মালগাড়ির ধ্বংসাবশেষ সরানোর জন্য এনটিপিসিকে সবরকম সাহায্য করছে ভারতীয় রেল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ