Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই পরিবারের মারপিট, রক্তাক্ত সাত

জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল দেগঙ্গার চাকলায়। ধারালো অস্ত্রের আঘাত, পাল্টা আঘাতে দু’পক্ষের মহিলা সহ সাতজন জখম হন।

দুই পরিবারের মারপিট, রক্তাক্ত সাত
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল দেগঙ্গার চাকলায়। ধারালো অস্ত্রের আঘাত, পাল্টা আঘাতে দু’পক্ষের মহিলা সহ সাতজন জখম হন। তিনজনের জখম গুরুতর হওয়ায় বারাসত মেডিকেলে চিকিৎসাধীন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের রামনগর এলাকায় আলমগিরের পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ সোফিয়া বিবির পরিবারের। শুক্রবার জমিতে যান সোফিয়া বিবির দুই ছেলে। অভিযোগ, আলমগির ও তার ছেলেরা ধারালো দা, কুড়ুল, লাঠি নিয়ে সোফিয়ার দুই ছেলের উপর হামলা চালায়। প্রত্যাঘাত শুরু হয়। দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ সাতজন জখম। আহতদের আনা হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। তিনজনের বারাসত মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ